26.2 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

২০২৬ সালে স্থায়ীভাবে বসবাসের সেরা দেশ এস্তোনিয়া, বৈশ্বিক সূচকে শীর্ষে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে উপযুক্ত দেশ হিসেবে নির্বাচিত হয়েছে বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া। ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসার পরিবেশ, বিদেশিদের সম্পত্তির অধিকার এবং জীবনযাত্রার মানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে ভালো ফল করায় দেশটি শীর্ষস্থান অর্জন করেছে।
রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্স বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলকে ২৪টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে এ তালিকা প্রকাশ করেছে। মূল্যায়নের মানদণ্ডের মধ্যে ছিল আর্থিক ও করব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, জীবনযাত্রার মান এবং নতুন দেশে বসবাসের সুযোগ।
সূচক অনুযায়ী, এস্তোনিয়া ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থায় ৯৯, ব্যবসার সুযোগে ৯৬, আবাসনের সামর্থ্যে ৮২, পরিবেশবান্ধব অবস্থানে ৮৬ এবং সড়ক নিরাপত্তায় ৭৭ নম্বর পেয়েছে। তবে দীর্ঘ ও শীতল আবহাওয়ার কারণে জলবায়ু আরামের সূচকে দেশটির স্কোর ছিল মাত্র ২০।
বিশ্বের সেরা ১০টি দেশের তালিকায় এস্তোনিয়ার পর রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, তাইওয়ান, লিথুয়ানিয়া, হংকং, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, চেকিয়া এবং মাল্টা
ইউরোপীয় দেশগুলোর মধ্যে এস্তোনিয়ার পর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে পর্তুগাল, যা বৈশ্বিক তালিকায় চতুর্থ। এছাড়া লিথুয়ানিয়া ষষ্ঠ, চেকিয়া নবম এবং মাল্টা দশম স্থান দখল করেছে।
প্রতিবেদনটিতে অবসরপ্রাপ্ত ব্যক্তি, পরিবার, উদ্যোক্তা এবং ডিজিটাল নোম্যাডদের জন্য পৃথক র‌্যাঙ্কিংও প্রকাশ করা হয়েছে। পরিবার নিয়ে বসবাসের জন্যও এস্তোনিয়াকে বিশ্বের সেরা দেশ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। অন্যদিকে, ডিজিটাল নোম্যাডদের জন্য মালয়েশিয়া প্রথম এবং পর্তুগাল দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে স্থান পেয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোদির ভিডিও সরানোয় জাকারবার্গকে তিন দিনের আলটিমেটাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের

মেটার প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের...