26.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

মেসির জোড়া গোলে মায়ামির জয়

জনপ্রিয়
বিশ্বকাপ-পরবর্তী বিরতির পর ইন্টার মায়ামিতে ফিরেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লিগস কাপে জোড়া গোল করে তিনি এখন প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে অধিষ্ঠিত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অ্যাতলেটিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে মাঝপথে প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধে প্রায় ২৫ মিনিট খেলা বন্ধ থাকলেও পুনরায় শুরু হওয়ার পর আর কোনো দল গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধে গড়ে তোলা ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি ইন্টার মায়ামির। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো দে সান লুইস। তবে মাত্র সাত মিনিট পর নোয়া অ্যালেনের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান মেসি। বিশ্বকাপ বিরতির পর ক্লাবের হয়ে এটি ছিল তার প্রথম গোল।
এরপর ২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে আবারও নোয়া অ্যালেনের পাস থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন মেসি। এই গোলের মাধ্যমেই লিগস কাপে নিজের ১৪তম গোল পূর্ণ করে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি।
শুধু গোল করেই থেমে থাকেননি মেসি। তার নেওয়া নিখুঁত কর্নার থেকে মিকায়েল দোস সান্তোস হেডে দলের চতুর্থ গোলটি করেন। অন্যদিকে সফরকারীদের হয়ে দ্বিতীয় গোলটি এলেও ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাতলেটিকো দে সান লুইস।
জোড়া গোল ও একটি অ্যাসিস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি লিগস কাপের ইতিহাসেও নিজের নাম নতুন করে লিখে রাখলেন লিওনেল মেসি।
- Advertisement -spot_img
সর্বশেষ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার টর্নেডো’, বাড়ছে ঝুঁকি

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার মধ্যে দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করছে। এরই মধ্যে নতুন উদ্বেগ হিসেবে...