33.4 C
Dhaka
সোমবার, আগস্ট ১০, ২০২৬

হজের পর অভিনয় থেকে দূরে হাসান মাসুদ, নাটকের মান নিয়েও হতাশ

জনপ্রিয়

হজ পালনের পর জীবনযাপন ও দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এখন সাধারণ নাটক ও সিনেমায় অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। তবে পছন্দসই কাজ হলে মাঝেমধ্যে বিজ্ঞাপনে অংশ নেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবর্তনের কথা জানিয়ে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন আর অভিনয় করি না। আমি ধার্মিক হয়ে গিয়েছি। সে কারণে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি, আর নাহয় করি না। আমি এবার হজ করেছি। এরপর থেকেই আমার ভেতরে পুরোপুরি পরিবর্তন এসেছে।’
হজের পর থেকেই তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানান তিনি। ধর্মীয় অনুশাসন মেনে চলাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন। এ কারণেই নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
এদিকে বর্তমান সময়ের নাটকের মান নিয়েও হতাশা প্রকাশ করেছেন হাসান মাসুদ। তার মতে, এখনকার নাটকে ভালো গল্প বা গভীর বার্তাসমৃদ্ধ কনটেন্টের ঘাটতি রয়েছে। দর্শককে শুধু হাসানোর উদ্দেশ্যেই অনেক কাজ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসান মাসুদের ভাষায়, ‘আজকাল কোনো ভালো কনটেন্ট নেই। মানুষকে শুধু হাসাবে, শুধুমাত্র এই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়।’
অভিনয়ের আগে সামরিক ও সাংবাদিকতা—দুই ক্ষেত্রেই কাজ করেছেন হাসান মাসুদ। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার পর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন তিনি। পরে সাংবাদিকতায় যুক্ত হয়ে ‘দ্য ডেইলি স্টার’ ও বিবিসি বাংলায় কাজ করেন।
পরবর্তী সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা এবং জনপ্রিয় ধারাবাহিক ‘৬৯’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সহজাত অভিনয়শৈলী ও রসবোধের কারণে অল্প সময়েই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন হাসান মাসুদ। টেলিভিশন নাটকের দর্শকদের কাছে তিনি হয়ে ওঠেন পরিচিত ও প্রিয় এক মুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, নতুন করে আলোচনায় তার অভিনয়জীবন

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খলনায়ক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ আশরাফুল হক ডন। পর্দায় ভয়ংকর সব ভিলেন চরিত্রে অভিনয় করে...