28 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

জনপ্রিয়

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে হাটতলা পাড়া এলাকায় নিজ বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভা আসন থেকে টানা পাঁচবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারে তিনি শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ধ্রুব সাহা ১ লাখ ১১ হাজার ৯২০ ভোট পান, বিপরীতে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভোট ছিল ৮৭ হাজার ৬৮৭।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাটতলা পাড়ায় বাড়ি ও দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হন। এতে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
চলতি বছরের জুনে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়িয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে সাধারণ সদস্য হিসেবে দলের সঙ্গে থাকার কথা জানিয়েছিলেন তিনি।
এদিকে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...