27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

‘বাস্তব জীবনেই আমাকে বিশ্বাসঘাতক ভাবা হয়’, ট্রেইটরস-এ পুরনো কষ্টের কথা জানালেন রিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে বিতর্ক ও সামাজিক কটাক্ষ যেন এখনও পিছু ছাড়েনি। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় নানা আলোচনা ও আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে তাকে। সম্প্রতি সুশান্তের মৃত্যু মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর রিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে পুরনো সেই অভিজ্ঞতার প্রভাব যে এখনও রিয়ার মনে রয়েছে, তারই ইঙ্গিত মিলেছে ওটিটি রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে। অনুষ্ঠানের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি তাকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে নিজের জীবনের নানা কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিয়া।
রিয়া জানান, এই খেলায় তিনি ইচ্ছাকৃতভাবে ‘বিশ্বাসঘাতক’ বা ‘খুনি’র চরিত্রে থাকতে চান না। কারণ বাস্তব জীবনেই মানুষ তাকে অনেক সময় ওই দৃষ্টিতে দেখে। তার ভাষ্য, এমন একটি চরিত্রে অভিনয় করলে পুরনো বিতর্ক নতুন করে সামনে আসতে পারে এবং তাকে নিয়ে আবারও নানা ধরনের মিম ও কটাক্ষ শুরু হতে পারে।
নিজের প্রতি হওয়া সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গ টেনে রিয়া বলেন, তিনি সম্ভবত দেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষদের একজন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, অন্যদের অনুসরণ করে চলার মানুষ তিনি নন এবং সহজে কাউকে নিজের ওপর প্রভাব বিস্তার করতেও দেন না।
এদিকে ওই পর্বের ভোটাভুটিতে টিকে যান রিয়া। তবে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন পারুল গুলাটি। পুরনো বিতর্ক পেছনে ফেলে রিয়া আবারও বিনোদন জগতে সক্রিয় হলেও, সুশান্তের মৃত্যুর পরের ঘটনাগুলোর প্রভাব তার জীবনে এখনও রয়ে গেছে বলেই মনে করছেন ভক্তদের একাংশ।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...