30 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

৭০ অনুচ্ছেদ সংশোধনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

জনপ্রিয়

সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়াই প্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে এবং গণতন্ত্রের নতুন যাত্রা আরও শক্তিশালী হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যরা এখনো যোগ দেননি। তবে ভবিষ্যতে সংবিধান সংশোধনের সময় ৭০ অনুচ্ছেদেও পরিবর্তন আনা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...