34 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে জেলেদের বন্দর অবরোধ

জনপ্রিয়

জ্বালানি তেলের বাড়তি দামের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কয়েকটি বন্দরের প্রবেশপথ অবরোধ করেছেন জেলেরা। বৃহস্পতিবার বিক্ষোভের তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ নিস ও সেত বন্দরসহ ভূমধ্যসাগরীয় উপকূলের কয়েকটি বন্দরে কার্যক্রম ব্যাহত হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি ব্যয় কমানোসহ বিভিন্ন দাবিতে চলমান এই আন্দোলন ফ্রান্সের অন্যান্য খাতের অসন্তোষের সঙ্গেও যুক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার বিদ্যুৎ খাতের কর্মী ও পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ ধর্মঘট ও বিক্ষোভে অংশ নেন।
নিস বন্দরে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে বৃহস্পতিবার সেখানে যান শহরটির মেয়র এরিক সিওত্তি। তিনি জেলেদের ক্ষোভের প্রতি সমর্থন জানান। সিওত্তি ন্যাশনাল র‍্যালির (আরএন) মিত্র একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিক্ষোভের চাপের মধ্যে বুধবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু কৃষি, মৎস্য ও নির্মাণ খাতের জন্য দেওয়া জরুরি জ্বালানি ভর্তুকির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বছরের শেষ পর্যন্ত এই ভর্তুকি চালু থাকবে।
এদিকে জ্বালানি বাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
একই সময়ে ২০২৭ সালের বাজেট চূড়ান্ত
- Advertisement -spot_img
সর্বশেষ

জন্মদিনে স্মরণে সালমান শাহ, তিন দশক পরও অমলিন স্বপ্নের নায়ক

আজ ১৯ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা রাখতেন নব্বইয়ের দশকের...