21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

শেখ হাসিনার বিলম্ব মার্জনার সুযোগ নেই, বিশেষ আইনে বিধান রাখা হয়নি: আইনমন্ত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো বিধান রাখা হয়নি। এমনকি সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার দাবি করার সুযোগ সীমিত করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির কাছে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। তাদের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

আইনমন্ত্রী আরও বলেন, প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা যখন যে পদক্ষেপ প্রয়োজন মনে করবেন, তখনই তা গ্রহণ করবেন। বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, তাকে দেশে ফেরানোর জন্য আইনি প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পরবর্তী করণীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

তিনি বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও সেটি হবে একটি আইনসম্মত প্রক্রিয়া।

আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনে এ ধরনের সুবিধার বিধান রাখা হয়নি। উল্লেখ্য, এই আইন তারাই প্রণয়ন করেছিলেন।

এ সময় সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে সংবিধানে বিধান রয়েছে।

আইনমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানেই এ বিধান যুক্ত করা হয়েছিল। ফলে বর্তমান আইনি অবস্থানও সেই সংশোধনীর সঙ্গে সম্পর্কিত।

অন্যদিকে, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের অবস্থান কী কিংবা তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারত সরকারই ভালো বলতে পারবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইরানে নতুন করে হামলার চাপ, ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

  ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের...