24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযান শেষে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।

তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এ ছাড়া তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তকে আটক করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

দার-ই-নিজাত’ নাটকের গল্পের সঙ্গে সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজছেন দর্শক

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাসের বাস্তব জীবনের মিল খুঁজে...