27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

তামিমের হার্টে ব্লক, রিং পরানো হলো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়েছে। রিং পরানোর পর বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে রাখা হয়েছে সাভারে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।

হাসপাতালে উপস্থিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ রেফারি দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

“তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে একটা ব্লক ধরা পড়েছে। রিং পরানো হয়েছে। আপাতত সিসিইউতে রাখা হয়েছে।”

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।

পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে।

ওই হাসপাতালের একজন চিকিৎসক জানা গেছে, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে। সেটায় শতভাগ ব্লক থাকায় একটি রিং পরানো হয়েছে। সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন‍্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...