34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বেরোবিতে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ক্যাম্পাস প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ৭ এপ্রিল ২০২৫ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ৭ এপ্রিল ২০২৫ সোমবার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা স্মারক চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে

- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...