28.9 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্যে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে চর এলাহী ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,জেলা সিনিয়র সহকারী পরিচালক জিয়া উদ্দীন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার,কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজীম, উপজেলা কোস্ট গার্ড অফিসার মোঃ রেজাউল ইসলাম, চরএলাহী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণ বাড়বে। উৎপাদন বাড়লে বাজারে এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে। এর ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পালন করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...