27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

১৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিকেট দল মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে। ৬১ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই দুটি ওপেনিং উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক সৌরভ ৬৬ রানের একটি জুটি গড়েন, কিন্তু এরপর ৪০ রানে ফিরে যান শান্ত। ৬৯ বলের মোকাবেলায় ৬টি বাউন্ডারি হাঁকিয়ে শান্ত ৪০ রান করেন।

এরপর, বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা একের পর এক আউট হতে থাকেন। অষ্টম উইকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলীর সঙ্গে একটি ৬৭ বলের ৪১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন পেস বোলার হাসান মাহমুদ।

হাসান মাহমুদ ৩০ বলে ১৯ রান করার পর ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর মাত্র ৪ রানের ব্যবধানে আউট হন জাকের আলি অনিক এবং পেস বোলার নাহিদ রানা।

জাকের আলি ৫৯ বলের মোকাবেলায় ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ২৮ রান করার পর মাধেভেরের বলে ক্যাচ তুলে দেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, তিনি ৮টি চার এবং একটি ছক্কায় এই রান করেন।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাদজা ৩টি করে উইকেট নেন। এছাড়া, ভিক্টর নাচুই এবং ওয়েসলি মাধেভেরে দুটি করে উইকেট নেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...