31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বরিশালে বস্তুার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে আল মাহমুদ নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ হৃদয়স্পর্শী মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আল মাহমুদ উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

জানা গেছে, ১৯ এপ্রিল শনিবার দুপুরে রাসেল হাওলাদার ধান মাড়াই করার জন্য জমিতে গেলে আাড়াই বছরের শিশু সন্তান আল মাহমুদ ও বাবার সাথে যায়। বস্তায় ভরা মাড়াইকৃত ধান ঠেলা গাড়িতে করে বাড়িতে ফেরার সময় ধান বোঝাই ঠেলাগাড়ি উল্টে গেলে বাবার সঙ্গে থাকা আল মাহমুদ বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রবিবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। আদরের শিশু পুত্রকে হারিয়ে মা-বাবা বাকরুদ্ধ এবং এলাকার মানুষের মাঝে বইছে শোকের মাতম।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...