26.6 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয়ার জন্য ভারতে ৭ জনকে গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অব্যাহত থাকা অবস্থায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার জেরে ভারতের উত্তরপ্রদেশে শুরু হয়েছে ধরপাকড়। ‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন।
এই তথ্য উঠে এসেছে সোমবার (২১ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার বরাতে আল-জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং টাইমস অব ইন্ডিয়াকে জানান, বিক্ষোভকারীদের হাতে থাকা পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের আহ্বান ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, যখন ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে র‍্যালি করছে, তখন ফিলিস্তিনপন্থি অবস্থান নেওয়ায় এই ধরপাকড় মোদি সরকারের রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচার কার্যক্রম চলমান থাকলেও ভারত দেশটিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ঘনিষ্ঠ। এর প্রেক্ষিতে ভারতের ভেতরে ফিলিস্তিনপন্থি যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা যাচ্ছে সরকারকে।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...