32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

রোম থেকে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন।

রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অধ্যাপক ইউনূস ইতালির রোম ত্যাগ করেন।

শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে অংশ নেন।

এর আগে, ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পরে, ২৫ এপ্রিল ভ্যাটিকান সফরের উদ্দেশে কাতার ত্যাগ করেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি পোপ ফ্রান্সিস, অর্থাৎ জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...