23 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

আজ থেকে শুরু হজ ফ্লাইট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

পবিত্র হজের ফ্লাইট আজ থেকে শুরু হচ্ছে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালনে যাচ্ছেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার আশকোনায় হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এবার ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

প্রথম ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার জন্য সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তায় নিয়োজিত থাকবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনার বিলম্ব মার্জনার সুযোগ নেই, বিশেষ আইনে বিধান রাখা হয়নি: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো....