32 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত: শফিকুর রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটিই হবে সর্বোত্তম। তবে নির্বাচনের জন্য ডিসেম্বর বা এপ্রিল মাসকে সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নে জামায়াতের গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে সহযোগী সদস্য ফরম বিতরণ করেন তিনি। পরে এক পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির।

পথসভায় তিনি বলেন, যদি এলাকার মানুষ চান, তাহলে কুলাউড়া আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তিনি আশাবাদী।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...