32 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

রেললাইনের ধারে ‘লালগালিচা’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রেলস্টেশনের চেনা দৃশ্য কেমন হয়? ট্রেন আসবে, হুইসেল বাজবে, যাত্রীদের ব্যস্ততা থাকবে এই তো? কিন্তু ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে দাঁড়ালে সেই দৃশ্য মিলবে না। বরং মনে হবে, লালগালিচা বিছানো কোনো প্রান্তরে এসে পড়েছেন আপনি। সূর্যের আলোয় চকচক করছে রেললাইন, আর দুই পাশে সারি সারি লাল রঙে রাঙানো মরিচ।

প্রথম দেখায় মনে হবে- রেললাইনের দুপাশে কারা যেন লালগালিচা বিছিয়ে দিয়েছেন। একটু কাছে গেলেই বোঝা যায়- এ গালিচা আসলে গালিচা নয়, পাকা মরিচ। শুকাতে দেওয়া হয়েছে সারি সারি লাল মরিচ। পাকা মরিচের টুকরো টুকরো রং রেললাইনের পাশে যেন মিশে গেছে প্রকৃতির ক্যানভাসে।

মরিচ চাষে এ বছর ঠাকুরগাঁওয়ে বেশ ভালো ফলন হয়েছে। কিন্তু এত মরিচ শুকানো যাবে কোথায়? কৃষকেরা খুঁজে নিয়েছেন বিকল্প। স্টেশনের আশপাশ, এমনকি লাইনের মাঝেও মাদুর পেতে সাজিয়ে দিচ্ছেন লাল মরিচ। সূর্য যখন মাথার ওপর, তখন রেললাইনই হয়ে উঠছে তাদের রোদ-মাঠ।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...