30 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সরকারি কর্মচারীদের ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে , অধ্যাদেশ জারি

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সচিবালয়ে কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে রবিবার রাতে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।
অধ্যাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। কারণ, বিভাগীয় মামলা রুজু ছাড়াই শাস্তি দেওয়ার সুযোগ করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরো সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।
যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।
আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।
শৃঙ্খলা বিঘ্ন, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উসকানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা করা হয়েছে।
শাস্তির এমন কঠোর বিধান রেখে অধ্যাদেশটি প্রণয়ন না করার দাবিতে গতকাল এবং আজ কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন সচিবালয় কর্মচারীরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

রিধিকার মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর রহমান নামে এক...