29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আদমদীঘিতে জামায়াতের যুব ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ইউনিটের উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ইউনিটের সভাপতি এমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য দেন আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার এবং বিভিন্ন ইউনিয়নের যুব ইউনিটের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন চাঁপাপুর ইউনিয়নের সভাপতি রেজওয়ানুল হক ও সেক্রেটারি মামুন হোসেন, আদমদীঘি সদর ইউনিয়নের সভাপতি আহসান হাবীব তুহিন, সান্তাহার পৌর ইউনিটের সভাপতি তরিকুল ইসলাম, কুন্দগ্রাম ইউনিয়নের সেক্রেটারি আব্দুল মালেক, নসরতপুর ইউনিয়নের সভাপতি মিন্টু হোসেন ও সেক্রেটারি রাসেল।

সমাবেশে যুব ইউনিটের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক মূল্যবোধ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি শতাধিক দায়িত্বশীল নেতাকর্মীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

বালিশকাণ্ডের পর এবার গণপূর্তের শীর্ষ চেয়ারে মূলহোতা! নেপথ্যে কী?

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের...