27.8 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

পাঁচ বছরে ৮ শতাধিক নির্বাচনি মামলা হয়েছে: ইসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

গত পাঁচ বছরে দ্বাদশ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারা দেশে ৮১২টি মামলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, মামলাগুলোর মধ্যে কিছু আছে উচ্চ আদালতে। কিছু আছে জেলা নির্বাচনি ট্রাইব্যুনালে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মামলাগুলো হয়েছে, যার মধ্যে অল্প কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। অধিকাংশই অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে ১৩২টি। ওই নির্বাচনে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হয়েছে দুটি মামলা।

এ ছাড়া বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনের মামলা আছে ১৪টি, উপজেলা নির্বাচন সংক্রান্ত ২৮টি ও পৌরসভা নির্বাচন সংক্রান্ত ৪৬টি মামলা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে ৫৯০টি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করা হলে বিভিন্ন সময় সংস্থাটি মামলা লড়ে থাকে। তবে সে জন্য কমিশনের অনুমোদনের প্রয়োজন হয়।

স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আলোচনা শুরু হওয়ায় বিভিন্ন নির্বাচনি মামলাগুলোও খতিয়ে দেখছে ইসি। যে কারণে মাঠপর্যায়ে তথ্য চাইলে ৮১২টি মামলার তথ্য ওঠে আসে কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...