| Your Ads Here 100x100 |
|---|
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে গঠিত স্কিল ডেভেলপমেন্ট সংগঠন ‘কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বিআরইউআর’-এর ২০২৪-২৫ কার্য মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন বখতিয়ার নাসিফ আহাম্মেদ। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন হাজিম উল হক ও রূপা চক্রবর্তী। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন রুশাইদ আহমেদ ও আকবর আলী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুনিরুল ইসলাম, ফারহানা তাসনিম ইমি এবং মাইমুনা আক্তার মিম। পাবলিক রিলেশনস সম্পাদক হয়েছেন রাকিবুল হাসান মুন্না, ভিজ্যুয়াল মিডিয়া সম্পাদক নাকিবুল হাসান, ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং সম্পাদক মাহিম মুনতাসির এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিন জাহান ইভা। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন চৈতি ঘোষ, তৃষা কুন্ডু, মিম শিকদার, দিবা রানী চৌধুরী, রবিউল ইসলাম ও পারভেজ সেখ।
নবনির্বাচিত সভাপতি মোজাম্মেল হক হৃদয় বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক, প্রফেশনাল এবং ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। যোগাযোগ, হোস্টিং, প্রেজেন্টেশন, কনটেন্ট ক্রিয়েশন, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে।”
সাধারণ সম্পাদক বখতিয়ার নাসিফ আহাম্মেদ বলেন, “বর্তমানে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রফেশনাল স্কিল অর্জন খুবই জরুরি। সেই জায়গা থেকেই এই ক্লাবের যাত্রা। আমরা আশা করি, আমাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ারগঠনে সহায়ক হবে।”

