29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বানারীপাড়া প্রেসক্লাবে নতুন কমিটি গঠন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো. সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানব কণ্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বরিশালের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. জাহিন খালাসি।

গত ২৮ মে (মঙ্গলবার) বিকেল ৬টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাহিন খালাসি এবং সঞ্চালনা করেন সাংবাদিক মো. মাসুম সরদার। এতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক মাসুদ আহমেদ, কাজী শাহিন মাহমুদ, তাওহীদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, আছিবুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

৩১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস শেখ, সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম ও মো. সোহেল মাহমুদ। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন মোঘল সুমন শাফকাত, যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক ও মো. সাব্বির আহমেদ। সহ-সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ ও মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন খায়রুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মো. আছিবুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, সহ-প্রচার সম্পাদক মো. সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, তথ্য সম্পাদক এমরান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন এবং পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিসান হাসান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার বিএনপি প্রতিনিধি সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...