29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

আদমদীঘি সাব-রেজিস্ট্রার অফিসে জাতীয় পতাকা উত্তোলন হয় না!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:

জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বগুড়ার আদমদীঘি সাব-রেজিস্ট্রার অফিসে নিয়মিত পতাকা ওঠে না। গত বৃহস্পতিবার (২২ মে) কার্যদিবসেও অফিস চলার পরও জাতীয় পতাকা দেখা যায়নি। এটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সচেতন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে গেলে দেখা যায়, অফিস ভবনের প্রবেশপথের পাশে পতাকা উত্তোলনের খুঁটি থাকলেও তাতে পতাকা নেই। খুঁটির সঙ্গে লতাগাছ জড়িয়ে গেছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় অনেকদিন ধরে পতাকা উত্তোলন হয়নি।

জমি রেজিস্ট্রির কাজে এসেছিলেন স্থানীয় বাসিন্দা আহসান হাবীব। তিনি বলেন, “অফিসে এসে পতাকা না দেখে কিছুটা অবাক হয়েছি। অফিস চলছে, সবাই রয়েছেন, কিন্তু পতাকা নেই। এটা দুঃখজনক।” অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানীও একই অভিযোগ করেছেন।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান বলেন, “পতাকা উত্তোলনের দায়িত্ব আমার নয়। হয়তো যিনি দায়িত্বে আছেন, তিনি ভুলে গেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখবো।” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা বলেন, “আমার জানা ছিল না। বিষয়টি দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”

জাতীয় পতাকা উত্তোলন সরকারি নিয়ম হলেও নিয়মের এমন অবহেলা কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...