27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

‘শিরুই লিলি’ উৎসবের সময়ই ফের অশান্ত মণিপুর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মণিপুরের উখরুলে অনুষ্ঠিত শিরুই লিলি উত্সবের সময় সরকারি বাস থেকে ‘মণিপুর’ নামটি ঢেকে দেওয়ার ঘটনায় নতুন করে অশান্তি শুরু হয়েছে রাজ্যে। এই ঘটনার প্রতিবাদে মেইতেই সম্প্রদায়ের সংগঠন ‘কোঅর্ডিনেশন কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি’ (COCOMI) রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে ক্ষমা প্রার্থনা দাবি করেছে। তাদের অভিযোগ, রাজ্যের নাম ঢেকে দেওয়ার নির্দেশ রাজ্যের মর্যাদাকে অপমানিত করেছে।

বিক্ষোভকারীরা রাজভবনের সামনে জমায়েত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে পাঁচজন আহত হন। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাজ্যপাল দিল্লি থেকে ফেরার সময় বিক্ষোভের কারণে হেলিকপ্টারে করে রাজভবনে পৌঁছান।

এই অশান্তির জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ধর্মঘট চলছে। মেইতেই সম্প্রদায়ের নেতারা রাজ্যপালের পদত্যাগ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাজ্যপাল এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিরুই লিলি উত্সব মণিপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। রাজ্যপাল বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত রাজ্যে অশান্তি অব্যাহত থাকতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...