29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানার গোডাউনে আগুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নেক্সট কালেকশন লিমিটেড কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোলাইমান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হামীম গ্রুপের নেক্সট কালেকশন লিমিটেড কারখানার গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, গোডাউনে থাকা মালামালের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অন্তত ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কাপড় সংরক্ষিত গোডাউনের অংশটিই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের ফুয়েল ট্যাংকের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...