29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে আবারও ৯ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে। বুধবার (২৮ মে) গভীর রাতে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তপথে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মিনা বেগম (৩০), স্বামী জয়নাল আবেদীন, তাদের মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭)। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামের বাসিন্দা।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম জানান, থানায় সাধারণ ডায়েরি করার পর স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সীমান্তে এ ধরনের ঘটনা অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তারা আশা করছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সমঝোতার মাধ্যমে এই ধরনের অনুপ্রবেশ ও নির্যাতন বন্ধ হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...