29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কিশোরগঞ্জে হাওরে অতিবৃষ্টিতে ৬টি ফেরিচলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কিশোরগঞ্জ প্রতিনিধি: 

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম রুটে ইতোমধ্যেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

নি¤œচাপের কারণে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে হাওরের সবগুলি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলার পাঁচটি ফেরিঘাটের সংযোগ সড়ক। জেলা শহরের সাথে হাওরের যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ফেরির সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ইতোমধ্যে করিমগঞ্জ, ইটনা ও মিঠামইনে যাতায়াতে ছয়টি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

জানাযায়, গতকাল থেকে শুরু হয়ে বেশ কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জের ঘোরাউত্রা ও ধনুসহ বিভিন্ন নদীর পানিবৃদ্ধি অব্যাহত আছে। এরই মধ্যে ঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।

জানা গেছে, পানি বৃদ্ধির কারণে জেলার করিমগঞ্জের বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইনের শান্তিপুর ফেরিঘাট, ইটনার বড়িবাড়ি ও বলদা ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকায় এখন জনগণ ভোগান্তির মাঝে পড়েছে ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে ঘোরাউত্রা ও ধনু নদী করে লোকজন পার হয়ে জেলা শহরে আসছেন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলে সব নদ-নদীর পানি বেড়েছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, পানি বৃদ্ধির কারণে ফেরিঘাটের রাস্তা তলিয়ে যাওয়ায় এর আগে ৫টি ফেরি বন্ধ করে দিয়েছি। তবে বাজিতপুর-অষ্টগ্রামের দিঘির পাড় যে ফেরিটি রয়েছে সেটিও অনানুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিনই হাওরের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। আগামী কয়েক দিনে পানি আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...