29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আদালতের রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যলোচনা করে।আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর আজ বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘আমরা আপিল বিভাগের কোনো রায় এখনও হাতে পাইনি। রায় (কপি) পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।’

‘গণমাধ্যমের হেডলাইন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না,’ মন্তব্য করেন সিইসি।

বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১ জুন।

ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর এ গেজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...