26.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

কুয়েটের শিক্ষার্থী ইফাজের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

 রাজশাহী প্রতিনিধিঃ

কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে কলেজ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।

সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, এস এম সিহাব, আল মোসাদ্দেক রঙ্গন, মারুফ রহমান, মোহাম্মদ আলী, সোহান ইবনে শাহিন, ওমর ফারুক, আরিয়ান সজিব, আবির, ইমন, সিয়াম ও ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনসহ আরও অনেকে।

সমাবেশে বক্তব্যে এমদাদুল হক লিমন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা পারভেজকে হত্যা এবং কুয়েটের শিক্ষার্থী ইফাজের ওপর হামলা—এসব ঘটনা পূর্বপরিকল্পিত। এসব ঘটনায় ছাত্রদলের সাহসী নেতাকর্মীদের টার্গেট করে দমন-পীড়ন চালানো হচ্ছে। অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “রাবিতে বামদলের মিছিলে শিবিরের হামলা, চট্টগ্রামে এক নারীর ওপর শিবিরের হামলাও একই ষড়যন্ত্রের অংশ। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হলে এবং দোষীদের আইনের আওতায় না আনা হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর দায় সরকারকেই নিতে হবে।”

লিমন হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্রদল দীর্ঘদিন ধরে ধৈর্য ধরছে। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...