28 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

“ক্রিকেট থেকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে: তামিম”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডে আলোচনায় দেশের ক্রিকেট। আবারও পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। এরপর ফারুকের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে সভাপতির পদ হারিয়েছেন ফারুক। এমন পরিস্থিতিতে বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোর গিয়েছেন তামিম। যেখানে চলছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। হার দিয়ে সিরিজ শুরুর পর সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তারই এক ফাঁকে লাহোরে বাংলাদেশি সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম।

এ সময় সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে।’

ক্রিকেট জৌলুস হারাচ্ছে উল্লেখ করে তামিম আরও বলেন, ‘আমার  মনে হয়, সভাপতি কে হবেন, সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’

বাইরের কর্মকাণ্ডের চেয়ে খেলায় মনোযোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...