28 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

অপু বিশ্বাস কেন ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলেছিলেন?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ধর্ম পরিবর্তন নিয়ে নিজের অতীতের মিথ্যা বক্তব্য স্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সন্তান ও সংসার রক্ষার কথা ভেবেই একসময় মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন।

অপু জানান, “আমি তখনো হিন্দুই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। শাকিবকে সমর্থন করাটা তখন আমার দায়িত্ব ছিল।”

২০০৮ সালে গোপনে শাকিব খানের সঙ্গে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। ২০১৭ সালে সন্তান জয়কে নিয়ে লাইভে এসে বিয়ের বিষয়টি প্রকাশ করেন। তখন দাবি করেছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এখন জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের কোনো প্রক্রিয়াই সম্পন্ন হয়নি।

“আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে বলেছিলাম আমি মুসলমান হয়েছি। আসলে বলেছিলাম সংসারটা টিকে থাকুক,” বলেন অপু।

তিনি আরও বলেন, “মৃত্যুর পর কী হবে, সেখানেই সবচেয়ে বড় প্রশ্ন। আমি চাই মানুষ বিভ্রান্ত না হোক।”

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...