30.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নগদে স্বজনপ্রীতির অভিযোগ: যোগ্যতা ছাড়াই ১.৩৫ লাখ টাকায় নিয়োগ?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এ সাম্প্রতিক একটি নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স অ্যান্ড লিগ্যাল বিভাগে একজনকে ১ লাখ ৩৫ হাজার টাকা মাসিক বেতনে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রশ্নের মুখে পড়া নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পূর্ববর্তী অভিজ্ঞতা বা যোগ্যতা নিয়ে রয়েছে জোর বিতর্ক। অভিযোগ উঠেছে, ইন্টার্নশিপের যোগ্যতা না থাকলেও তাঁকে সরাসরি ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অধিকতর সমালোচনা তৈরি হয়েছে যখন জানা যায়, নিয়োগপ্রাপ্ত ওই ব্যক্তি জনপ্রশাসনের সাবেক কর্মকর্তা আতিক মোরশেদের স্ত্রী।

অনেকেই বিষয়টিকে ‘নির্লজ্জ স্বজনপ্রীতি’ হিসেবে আখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন, এটি শুধু একটি ব্যক্তিগত নিয়োগ নয়, বরং বড় পরিসরে এক ধরনের প্রাতিষ্ঠানিক অনৈতিকতার বহিঃপ্রকাশ।

এদিকে, শহীদের আত্মত্যাগের কথা টেনে এনে অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন—“শহীদের রক্তের সাথে এমন বেঈমানী চলতে পারে না।”

নগদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো আসেনি। তবে বিশ্লেষকদের মতে, এমন নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব সমাজে গভীর নেতিবাচক বার্তা পাঠায়।

নগদের পরিচালনা বোর্ড কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

চলন্ত বাইকে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট...