27.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বানারীপাড়ায় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বরিশাল প্রতিনিধিঃ

বানারীপাড়ায় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে নবগঠিত প্রেসক্লাব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. সাইদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের নির্বাহী সদস্য মো. মাসুম সরদার, মাসুদ আহমেদ, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও কাজী শাহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. জাহিন খালাসী ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আছিবুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুম মৃধা, সহ-প্রচার সম্পাদক মো. সাঈদ, তথ্য সম্পাদক এমরান হোসেন, পাঠাগার সম্পাদক খাইরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন এবং সদস্য মাসুদ হাওলাদার, মেহেদী হাসান মিদুল, রতন দাস, মেহেদী হাসান, শাহরিয়ার হাসান, ফয়সাল আহমেদ ও মো. ওবায়দুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকতা কোনো পেশা নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। তারা অভিযোগ করেন, অপসাংবাদিকতার কারণে কিছু মানুষের মধ্যে সাংবাদিকদের নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের কাজ সমস্যা লুকানো নয়, বরং তা তুলে ধরে সমাধানের পথ দেখানো।’

সভায় প্রেসক্লাবকে দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং নিয়মিত, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, লেখনীর মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত বানারীপাড়া গড়ে তুলতে হবে।

সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও প্রেসক্লাবের অবকাঠামোগত সংস্কার নিয়েও আলোচনা হয়।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

চলন্ত বাইকে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট...