27.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

যাত্রাপালার নায়িকা হতে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার রূপ নিচ্ছেন যাত্রাপালার এক নায়িকার চরিত্রে। নতুন সিনেমা ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এ অভিনয়ের জন্য নিজের শরীরে আনতে হয়েছে বড় পরিবর্তন। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন বাড়িয়েছেন ৯ কেজি।

ভাবনা বলেন, ‘আমার মনে হচ্ছিল, ওজন না বাড়ালে চরিত্রটি বিশ্বাসযোগ্য হবে না। আমি নিজেই পরিচালককে বলেছি, আমাকে ওজন বাড়াতে হবে।’

সিনেমাটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এরই মধ্যে ফরিদপুরের গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে শুটিং শেষ করেছেন তিনি। এতে ভাবনা ছাড়াও অভিনয় করেছেন যাত্রাপালার সঙ্গে জড়িত শিল্পীরা।

পরিচালক আসিফ বলেন, ‘ছোটবেলায় গ্রামের মেলায় যাত্রা দেখতাম। সেই আলো, সুর, সাজসজ্জা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই অনুভব থেকেই সিনেমার গল্প।’

তিনি জানান, ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ পালা দেখে মনে হয়েছিল যাত্রার জগৎ অনেক বদলে গেছে। সেই পরিবর্তনের ভেতরেই টিকে থাকার সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’।

এই সিনেমার মাধ্যমে ভাবনা প্রথমবার এতটা গভীর প্রস্তুতি নিয়ে বড় পর্দায় এলেন। তিনি বলেন, ‘ওজন বাড়ানো কঠিন ছিল, কিন্তু চরিত্রের সঙ্গে মিশে যেতে সেটা জরুরি ছিল। এখন অপেক্ষা, দর্শক কীভাবে নেয় আমার কাজ।’

পরিচালক আসিফের আগের সিনেমা ‘নির্বাণ’ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল। নতুন এই সিনেমাও তুলে ধরবে হারিয়ে যাওয়া যাত্রাশিল্পের এক নতুন অধ্যায়।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...