27.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ফ্রান্সে সহিংসতায় ২ জন নিহত, গ্রেপ্তার ৫ শতাধিক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন সহিংসতায় রূপ নিয়েছে। রোববার রাতে রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনায় অন্তত ২ জন নিহত এবং ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ১৯২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২২ জন নিরাপত্তাকর্মী ও ৭ জন দমকলকর্মীও রয়েছেন।

পিএসজি শনিবার রাতে ইন্টার মিলানকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। এই জয়ের পর রাজধানী প্যারিসসহ গোটা দেশে উদযাপনের ঢল নামে। তবে রাত গড়াতেই চ্যাম্পস এলিস-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যায়। সমর্থকরা বাসস্টপ ভাঙচুর, পাথর নিক্ষেপ, এবং পুলিশের দিকে জ্বলন্ত বস্তু ছুঁড়ে মারেন। এ সময় দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে এবং আরও সহিংসতা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...