28 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সান্তাহারে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর জয়পুরহাট সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আবদুল আলিমের ছেলে।

সোমবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সান্তাহার সাইলোর পশ্চিম পাশে মালশন গ্রামে সড়কের ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে, সান্তাহার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করা হলেও, পরে নওগাঁ পিবিআই টিমের সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা, না কি হত্যাকাণ্ড—তা আমরা খতিয়ে দেখছি।’

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...