28 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ভোলায় দুবাই প্রবাসীদের পক্ষে মানববন্ধন, অপপ্রচারের প্রতিবাদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধি:

মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে ফিরে এসে ‘আল বালক কার ওয়াশিং’ কোম্পানির নামে মিথ্যা অপপ্রচার ও দোষীদের শাস্তির দাবিতে ভোলার দৌলতখান উপজেলায় মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার চরশুভি এলাকায় এসব কর্মসূচি পালন করেন কোম্পানির মালিক নাজিম উদ্দীনের ভাই মোঃ সোহেল।

মোঃ সোহেল জানান, তার ভাই নাজিম, তিনি নিজে এবং নুরুলদীন মিলে দুবাইয়ে ‘আল বালক কার ওয়াশিং’ নামে একটি কোম্পানি চালু করেছেন। এ কোম্পানিতে ভোলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাত-আট শতাধিক কর্মী নিয়োজিত রয়েছেন। দীর্ঘদিন ধরে কোম্পানিটি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দৌলতখান উপজেলার চরশুভি গ্রাম থেকে প্রতিবেশী শামিম, রুবেল, নিজাম ও ইকবাল নামের চারজনকে আল বালক কার ওয়াশিংয়ের কাজে দুবাই পাঠানো হয়। সেখানে তারা নিয়মিত কাজ করত না এবং দেশটির আইন-শৃঙ্খলা অমান্য করায় পুলিশের হাতে ধরা পড়ে। কেউ কেউ পালিয়ে দেশে ফিরে এসেছে।

বর্তমানে ওই চারজন দেশে ফিরে এসে নিজেদের দোষ আড়াল করতে কোম্পানির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মোঃ সোহেল।

মানববন্ধনে উপস্থিত প্রবাসী ও তাদের স্বজনরা এসব মিথ্যা অপপ্রচার বন্ধ এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...