26.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ট্রাম্পের বাজেট বিলকে ‘ঘৃণ্য বিকৃতি’ বললেন ইলন মাস্ক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল করছাড় ও ব্যয় বিলকে ‘ঘৃণ্য বিকৃতি’ বলে কটাক্ষ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করা মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এ মন্তব্য করেন। মঙ্গলবার (৩ জুন) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাস্ক লিখেছেন, ‘দুঃখিত, কিন্তু আর সহ্য করতে পারছি না। এই বিশাল, অযৌক্তিক, অপ্রয়োজনীয় ব্যয়ে ঠাসা কংগ্রেসের বাজেট বিল একটি ঘৃণ্য বিকৃতি। যারা এটি অনুমোদন করেছেন, তাদের লজ্জা করা উচিত—তোমরা জানো, তোমরা ভুল করেছ।’

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

মাস্কের মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট জানেন মাস্ক কী ভাবেন, তবে এতে তাঁর মত বদলায়নি। এটি একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ বিল এবং প্রেসিডেন্ট এতে অটল রয়েছেন।”

উল্লেখ্য, ট্রাম্প এই বিলকে নিজের অর্থনৈতিক কর্মসূচির একটি ‘বড় সাফল্য’ হিসেবে বর্ণনা করে আসছেন। তবে সমালোচকদের মতে, বিলটিতে ধনীদের জন্য করছাড় ও অপ্রয়োজনীয় ব্যয় সংযোজন করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আর্থিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।

বাজেট ঘাটতির শঙ্কা

মাস্ক একাধিক পোস্টে দাবি করেন, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ২.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। এতে সাধারণ নাগরিকেরা চরম ঋণের বোঝা বইতে বাধ্য হবেন।

একটি পোস্টে তিনি লেখেন, ‘কংগ্রেস আমেরিকাকে দেউলিয়া করে ফেলছে।’ সেই সঙ্গে তিনি ২০০০ সাল থেকে বর্তমান পর্যন্ত বাজেট ঘাটতির পরিসংখ্যানও তুলে ধরেন।

মাস্কের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন ব্যবসায়ী নেতার এমন মন্তব্য রিপাবলিকান দলেও প্রশ্নের উদ্রেক করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...