30 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কিশোরগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত দেশের বৃহত্তম ও ঐতিহাসিক ঈদগাহ শোলাকিয়া মাঠ। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ ঈদগাহে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার ১৯৮তম জামাত। নামাজ শুরু হবে সকাল ৯টায়।

জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই। জামাতে অংশ নিতে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু না আনার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “প্রতিবছরের মতো এবারও বিপুল উৎসাহ ও ভাবগম্ভীর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাঠে ছাতা, ব্যাগ বা কোনো ধাতব বস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ।”

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহা. কামেজ উদ্দীন জানান, “ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা এবং সিসিটিভির আওতায় থাকবে পুরো মাঠ। নিরাপত্তায় থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।”

শোলাকিয়ায় ঈদের জামাতের দিন চলবে দুটি বিশেষ ট্রেন—ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে।

ঐতিহ্য অনুসারে, জামাত শুরুর আগে শর্টগানের ৬টি ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের প্রস্তুতির সংকেত দেওয়া হবে।

১৮২৮ সালে ইয়েমেন থেকে আগত হযরত শাহ সৈয়দ সফি আহমেদ (রহ.) এই মাঠে প্রথম ঈদ জামাত পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে সোয়া লাখ মুসল্লি অংশ নিলে স্থানটি পরিচিতি পায় ‘সোয়ালাখিয়া’ নামে, যা সময়ের পরিক্রমায় হয়ে যায় ‘শোলাকিয়া’।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...