28 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বানারীপাড়ায় জাটকা সংরক্ষণে সচেতনতামূলক সভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বরিশাল প্রতিনিধিঃ


বরিশালের বানারীপাড়া পৌরসভায় জেলেদের নিয়ে জাটকা সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ মে (বুধবার) পৌরসভার ভাসমান জেলে পল্লীতে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাব্বির হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোয়ারদার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, গণনাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির ও মো. সুমন হাওলাদার।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি নোমান খসরু নান্নু মৃধা ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পলাশ।

স্থানীয় শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদস্য ও ভাসমান জেলেরা সভাটিকে প্রাণবন্ত করে তোলেন।

সভার বক্তারা বলেন, “জাটকা রক্ষা করলে ইলিশ রক্ষা হবে। দেশের সম্পদ রক্ষা হবে।” তাঁরা আরও বলেন, জাটকা আহরণ বন্ধে জেলেদের সচেতনতা ও আইন মানার অভ্যাস তৈরি করা জরুরি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...