28 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

গাজীপুরে থেমে থেমে যানজট, অতিরিক্ত ভাড়া নিয়ে ভোগান্তিতে যাত্রীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার ভিড়ে তৈরি হয়েছে থেমে থেমে যানজট। বৃহস্পতিবার সকাল থেকে চন্দ্রা, সালনা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে অনেক জায়গায় সৃষ্টি হয় ৩ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট।

বাড়ি ফেরা মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিশেষ করে যাত্রীদের অভিযোগ, বাসের অভাবে অনেকেই বাধ্য হয়ে খোলা ট্রাক, বাসের ছাদ বা পিকআপে চড়ছেন। এই সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছেন অনেক পরিবহনচালক। কেউ কেউ অভিযোগ করেছেন, স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ গুণতে হয়েছে।

শিল্পাঞ্চলখ্যাত গাজীপুরের ৫০ শতাংশ পোশাক কারখানায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছুটি হচ্ছে। ফলে বিকেলে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা পুলিশের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা বলয় গঠন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

সালনা হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ঈদযাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ অন্যদিকে অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন জানান, কাউন্টার মালিকদের সতর্ক করা হয়েছে। কেউ বেশি ভাড়া নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

তবে যানজট ও অতিরিক্ত ভাড়া দুই মিলিয়ে ঈদযাত্রা রয়ে গেছে ভোগান্তিপূর্ণ।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...