29.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ছেলেবেলার সাথীকেই জীবনসঙ্গী করছেন কুলদীপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

আইপিএলের ব্যস্ততা শেষে সামান্য বিরতিতেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেললেন কুলদীপ যাদব। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বাগদান সেরে ফেললেন ছোটবেলার বন্ধু বহ্নিশিখার সঙ্গে।

বৃহস্পতিবার লখনউয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় কুলদীপ-বহ্নিশিখার বাগদান অনুষ্ঠান। কানপুরের মেয়ে বহ্নিশিখার বাবা পেশায় বিমা কোম্পানির কর্মকর্তা। ছেলেবেলার বন্ধুত্ব এবার পরিণতি পাচ্ছে আজীবনের সম্পর্কে।

যদিও দুজনই তাঁদের বাগদানের খবর এখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, কুলদীপের বিয়ে হবে ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর।

সম্প্রতি শেষ হওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নেন কুলদীপ। যদিও দলটি লিগ টেবিলে পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে পারেনি। তবে কুলদীপের পারফরম্যান্স ছিল নজরকাড়া।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন এই চায়নাম্যান স্পিনার। ইংলিশ কন্ডিশনে তার কার্যকারিতা এবং অভিজ্ঞতা ভারতীয় দলের বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

বিয়ের আনুষ্ঠানিকতা সামনে রেখে কুলদীপ এখন দুই জীবনেই সাফল্যের অপেক্ষায়—একটি মাঠে, আরেকটি ঘরে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...