29.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ফাইনালের আগে প্রকাশ পেল টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫-এর ফাইনাল সামনে রেখে নিজেদের বাছাই করা সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লর্ডস ফাইনালের আগে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘এই দলে আমরা এমন ক্রিকেটারদের রেখেছি যারা শুধু রান বা উইকেট নয়, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন।’

এই একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। তিনে নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসন, আর চার ও পাঁচে রয়েছেন ইংল্যান্ডের দুই তারকা জো রুট ও হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে রাখা হয়েছে ছয়ে, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক) সাত নম্বরে।

অধিনায়ক করা হয়েছে অজি পেসার প্যাট কামিন্সকে। বোলিং আক্রমণে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। বারোতম খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

চমক হিসেবে বিবেচিত হচ্ছে দলের একাদশে বিরাট কোহলি, স্টিভ স্মিথ কিংবা বাবর আজমের অনুপস্থিতি। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ধারাবাহিকতা এবং ম্যাচের প্রভাব বিবেচনায় খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।

১১ জুন লর্ডসে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এই ম্যাচে দুই দলের তারকা ক্রিকেটাররা ছাড়াও নজর থাকবে অস্ট্রেলিয়ার এই নির্বাচিত একাদশ ঘিরেও।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...