29.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বিদেশে ভিক্ষা করতে যাওয়ায় হাজারো নাগরিকের পাসপোর্ট বাতিল করল পাকিস্তান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিদেশে ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে সৌদি আরব, ওমান, কাতার, ইরান ও ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়েছেন পাকিস্তানের হাজার হাজার নাগরিক। এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে অন্তত ৭ হাজার ৮০০ জনের বেশি নাগরিকের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানায়, মঙ্গলবার (৪ জুন) দেশটির সিনেটের এক কমিটির বৈঠকে এমন তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ২০১৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত অন্তত ৭ হাজার ৮৭৩ জন পাকিস্তানিকে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে প্রায় ৫ হাজার ৬০০ জন সৌদি আরব, কাতার ও ওমান থেকে বিতাড়িত হয়েছেন ভিক্ষাবৃত্তির কারণে।

এই নাগরিকদের নাম পাসপোর্ট কন্ট্রোল লিস্টে (PCL) যুক্ত করা হয়েছে। সিনেট কমিটির সভাপতি জীশান খানজাদা বৈঠকে বলেন, “বিদেশে পাকিস্তানিদের এমন কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।”

পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মোস্তফা জামাল কাজী জানান, ইরান থেকে গত বছর ৩৪ হাজার ও ইরাক থেকে ৫০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে এক লাখ ২৫ হাজার পাকিস্তানি আশ্রয়ের জন্য আবেদন করেছেন, যা উদ্বেগজনক।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য বিদেশে অপরাধ প্রবণতা কমানো এবং বৈধ পথে অভিবাসন উৎসাহিত করা।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...