29.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

১৫ লাখ হাজির অংশগ্রহণে মিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

হিজরি ১৪৪৬ সনের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৫ লাখ হজযাত্রীর অংশগ্রহণে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে মিনায় সমবেত হওয়া হজযাত্রীরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত করেছে পবিত্র উপত্যকাটি। তারা ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন এবং এরপর মুজদালিফার পথে যাত্রা করবেন।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’ প্রস্তুতির জন্য হাজিরা মিনায় রাত যাপন করবেন। পরদিন ভোর থেকে আরাফার ময়দান যান, যেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং হজের খুতবা শুনবেন। এরপর প্রায় ৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুজদালিফায় পৌঁছে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন।

সৌদি আরবের হজমন্ত্রী তৌফিক রাবিয়া জানান, এবার হজে অংশগ্রহণকারী বিদেশি হজযাত্রীর সংখ্যা প্রায় ১৫ লাখ। তাপপ্রবাহ ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছে। গরম থেকে রক্ষা পেতে ৫০ হাজার বর্গমিটার ছায়াযুক্ত এলাকা এবং ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাজারো চিকিৎসা কর্মী প্রস্তুত রয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ ১২ বছরের নিচের শিশুদের হজে অংশগ্রহণ নিষেধ করেছে। অনুমতিপত্র ছাড়া হজে আসলে ৫ হাজার ডলার জরিমানা এবং ১০ বছরের জন্য সৌদি প্রবেশে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পবিত্র হজ মুসলিমদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি, যা প্রতি বছর পালিত হয়। আজ হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন, যেখানে নবী করিম (সা.) তাঁর বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...