29.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

এনসিপি ও চীনা রাষ্ট্রদূতের মধ্যে গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার নিয়ে সংলাপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দশ ডেস্কঃ

ঢাকা: বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও কাঠামোগত সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঢাকায় চীনা দূতাবাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা দূতাবাসের আমন্ত্রণে আয়োজিত এ বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

সংলাপে নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তর এবং কাঠামোগত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, “একটি টেকসই গণতান্ত্রিক পথ জনগণের আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের ওপর ভিত্তি করেই সম্ভব। নির্বাচনের পূর্বে ‘জুলাই সনদ’ প্রণয়ন জরুরি।”

তিনি আরও জানান, এই সনদ শুধু নীতিগত দলিল নয়, বরং ‘জুলাই আন্দোলনের’ শহিদদের প্রতি নৈতিক দায়বদ্ধতা। এতে নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক অন্তর্ভুক্তির দিকনির্দেশনা থাকবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির রাষ্ট্রচিন্তা ও তরুণ নেতৃত্বের অংশগ্রহণকে স্বাগত জানান। তিনি চীনের ‘অ-হস্তক্ষেপ’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের উন্নয়নে চীন সহযোগিতা অব্যাহত রাখবে।”

বৈঠকে উভয় পক্ষ গঠনমূলক সংলাপ, পারস্পরিক সম্মান ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...