27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

রাজধানীতে ঈদের দিন স্বস্তির বৃষ্টি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
আজ ঈদুল আজহা। সকাল থেকে পরিষ্কার থাকলেও ধীরে ধীরে মেঘে কালো হয়ে আসে রাজধানীর আকাশ। অবশেষে নামে স্বস্তির বৃষ্টি। শনিবার (৭ জুন) বেলা সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁও ফার্মগেটসহ সংলগ্ন এলাকায় বৃষ্টি নামে।
আজ ঈদের দিন রাজধানীতে কোথাও কোথাও বৃষ্টির গতি ছিল বেশ প্রবল। এর আগে পৌনে ১২টা নাগাদ রাজধানীর বারিধারা ও বাড্ডা এলাকায়ও বৃষ্টি নামে। সেই সঙ্গে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।
সকাল থেকে ঢাকার আবহাওয়ায় ভ্যাপসা গরম ছিল। এর মধ্যেই চলেছে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি। বেলা বাড়তেই আকাশে কালো মেঘ জমে।
এদিকে, ঈদের ছুটি থাকায় আজ রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে।
ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষই রাস্তায় ঘোরাফেরা করছেন ও স্বজনদের বাড়িতে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকে। তবে বৃষ্টির কারণে কোথাও কোথাও কিছুটা ছন্দপতন ঘটে ঈদ আনন্দে।

 

গতকাল শুক্রবার (৬ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।
সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...