31 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুলিশ সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন মো. ইমদাদুল হক (৩৮)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোল এলাকার বাসিন্দা এবং আলহাজ আহম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, ইমদাদুল হক হরিয়ান ইউনিয়নের যুবলীগের সাবেক সেক্রেটারি ছিলেন।

আরএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এমন তৎপরতা নিয়মিত হওয়া দরকার বলেও মত তাদের।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...